সিলেটে হা নি ট্র্যা প চক্র, পাকড়াও ২ জন

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

সিলেটে হা নি ট্র্যা প চক্র, পাকড়াও ২ জন

Manual7 Ad Code

সিলেট মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।

 

 

Manual7 Ad Code

শুক্রবার (১০ জুলাই) মোগলাবাজার থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর মোগলাবাজার থানার তুরুকখলা এলাকার সেবুল আহমদের ছেলে তাসিন হোসেন আবির (১৮) ও সুড়িগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে জাবেদ আহমদ (২০)। তারা দুইজন হানিট্র্যাপ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।

Manual5 Ad Code

পুলিশ জানায়, হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে শনিবার (৪ জুলাই) গোলাপগঞ্জ ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় তাকে বাসায় পৌঁছে দিতে বলে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে নারীসহ গ্রেফতারকৃত দুই আসামি আরও এক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত Suzuki Gixxer মোটরসাইকেল ও আইফোন XS Max মোবাইল ফোন ছিনিয়ে নেয়।