প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

Manual6 Ad Code

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায়। ফল প্রকাশ উপলক্ষ্যে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

 

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে ফল জানতে পারবে।

যেভাবে জানা যাবে বৃত্তি পরীক্ষার ফল

ফলাফল প্রকাশের পর পরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

Manual5 Ad Code

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যে কোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানা যাবে।

মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে —

DPE <স্পেস> রোল নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর যদি ১২৩৪৫৬ হয়, তবে লিখতে হবে— DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।)

Manual2 Ad Code

মোবাইল ফোন এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটারে বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফলাফল চলে আসবে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ