আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে মালেশিয়ায় যাবে নবীগঞ্জের আহনাফ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে মালেশিয়ায় যাবে নবীগঞ্জের আহনাফ

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:আন্তর্জাতিক অঙ্গনে ইংরেজি ভাষা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে নবীগঞ্জের খুদে শিক্ষার্থী আহনাফ শাহ আলিফ। ইংলিশ অলিম্পিয়াড সিজন-৫-এর বিভিন্ন ধাপ পেরিয়ে সে নির্বাচিত হয়েছে ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল গ্র্যান্ড ফাইনাল-২০২৬-এর জন্য। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে সে।

আহনাফ শাহ আলিফ নবীগঞ্জের ইউনিলিড ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়াম শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের শাহনাজুর রহমান নাজ ও শাহ চাঁপা চৌধুরীর প্রথম সন্তান।

প্রতিযোগিতার শুরুতে অনলাইন সিলেকশন রাউন্ডে সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো স্কোর অর্জনের মাধ্যমে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয় আহনাফ। এরপর গত ৩০ অক্টোবর ঢাকার সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ন্যাশনাল থিয়েটার রাউন্ড ও স্মল স্টার্টস গ্রুপে অংশ নেয় সে। সেখানে নিজের মেধা, ইংরেজি ভাষায় দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের নজর কাড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

Manual3 Ad Code

গত ১৯ নভেম্বর প্রকাশিত ফলাফলে আহনাফের গ্লোবাল গ্র্যান্ড ফাইনাল-২০২৬-এ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

Manual7 Ad Code

চতুর্থ শ্রেণিতে পড়ার সময়েই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে আন্তর্জাতিক পর্বে জায়গা করে নেওয়া আহনাফের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নবীগঞ্জের স্থানীয় মহলে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

Manual6 Ad Code

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কুয়ালালামপুরের আন্তর্জাতিক মঞ্চেও নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখবে আহনাফ শাহ আলিফ। তার এই অংশগ্রহণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নবীগঞ্জের অন্যান্য শিক্ষার্থীকেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রাণিত করবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ