ঢাকা ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মাহিরা সাফা। সে দক্ষিণ সুরমার গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
মাহিরা সাফা গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের বাসিন্দা, দৈনিক জালালাদ পত্রিকার বাণিজ্যিক ব্যবস্থাপক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেটে জেলার নির্বাহী সদস্য ও অর্থ সম্পাদক আব্দুস সাত্তার মুন্না এবং সাবেক শিক্ষিকা নার্গিস সুলতানা সুমি দম্পতির কনিষ্ট মেয়ে। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে মহান আল্লাহর শুকরিয়া ‘আলহামদুলিল্লাহ’ জানিয়েছে। এছাড়ার তার প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। মানবতার মুক্তিদূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) তার প্রিয় ব্যক্তিত্ব ও আদর্শ। সে ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চায় এবং মানবতার কল্যাণে কাজ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি
Design and developed by sylhetalltimenews.com