সিলেট র‌্যাবের উপর হা ম লা, শফিক গ্রে প্তা র

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সিলেট র‌্যাবের উপর হা ম লা, শফিক গ্রে প্তা র

Manual5 Ad Code

র‌্যাব সদস্যদের উপর আক্রমনকারী শফিক কে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাবের মিঢিয়া সেল।

 

তারা জানায়, গত ১১ মে ব্রাম্মণবাড়িয়ার নবীনগর থানার রতনপুর ইউনিয়নের খাগাতুরা গ্রামে র‌্যাবের গোয়েন্দা সদস্যদের উপর হামলা চালায় শফিক ও তার বাহিনীর সদস্যরা। পরে র‌্যাবের অপর একটি দল অভিযান চালিয়ে আক্রান্ত সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় ১৩ মে নবীনগর থানায় একটি মামলা (নং ২১) দায়ের করেন।

 

Manual5 Ad Code

পরে এ মামলায় গত ১২ ও ১৮ মে এবং ১৬ জুন পৃথক অভিযান চালিয়ে মোট ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে ধরা-াছোঁয়ার বাইরে ছিল শফিক। অবশেষে র‌্যাব-১০ এর একটি দলের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

কেবল নবীনগরই নয়, এর আগে ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকায় র‌্যাবের সদস্যদের উপর আক্রমনের ঘটনার মূলহোতাও ছিল এই শফিক।

Manual6 Ad Code

এছাড়াও ২০২৩ ও ২০২৪ সালের হামলাসহ তার বিরুদ্ধে তিনটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। পাশাপাাশি চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজী দখলবাজী মাদক ব্যবসা হত্যা ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনে দায়েরকৃত মামলাসহ মোট অন্তত ১৫টি  মামলা রয়েছে।

 

সাধারণ চুরির ঘটনা দিয়ে তার অপরাধ জীবন শুরু হলেও তিনি শেষ পর্যন্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং শীর্ষ সন্ত্রাসী হিসাবে কুখ্যাত হয়ে উঠেন বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। ২০১৮ সালের নির্বাচনের দিন শফিক মাসুদ নামে একজনকে প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করেন।

 

তাকে নবীনগর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলা সোহাগ।