সিলেট-তামাবিল মহাসড়কের পাশে ‘বাঘ’, ঘটনাস্থলে পুলিশ

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সিলেট-তামাবিল মহাসড়কের পাশে ‘বাঘ’, ঘটনাস্থলে পুলিশ

Manual6 Ad Code

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার বাঘের সড়ক ও ১০ নম্বর গ্যাসকূপের মধ্যবর্তী স্থানে একটি মেছোবাঘ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে।

 

সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) ওসমান গনী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় মেছোবাঘটি আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকতে পারে। তবে বাঘটি জীবিত নাকি মারা গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

তিনি আরও জানান, বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর বাঘটির অবস্থা নির্ণয় এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।