বিয়ানীবাজার পৌর ছাত্রলীগ সম্পাদক রেদওয়ান কারাগারে

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

বিয়ানীবাজার পৌর ছাত্রলীগ সম্পাদক রেদওয়ান কারাগারে

Manual8 Ad Code

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পৌর এলাকার সুপাতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতার হওয়া রেদোয়ান আহমদ বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ছাত্রলীগের পল্লব গ্রুপের কর্মী হিসেবে পরিচিত এবং পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাপনী দিনে, অর্থাৎ ৫ আগস্ট বিয়ানীবাজারে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি রেদোয়ান। এছাড়া আলোচিত চিনি ছিনতাইয়ের ঘটনাতেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু জাফর মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃত রেদওয়ানের বিরুদ্ধে ২টি মামলার পরোয়ানা ও ১টি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।