কাজীটুলায় ডিবির অভিযানে আটক ৩

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

কাজীটুলায় ডিবির অভিযানে আটক ৩

Manual3 Ad Code

সিলেট নগরীর কাজিটুলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে্ কিটক্যাট চকলেটসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।

Manual2 Ad Code

শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে নগরীর কাজীটুলা এলাকায় অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পোস্ট-বালুন্দা পুতখালি এলাকার আবুল হোসেনে ছেলে মো. আলমগীর হোসেন (৪৩), গাজীপুর জেলার কালিয়াপুর এলাকার ফুলবাড়িয়া থানার মুথাপাড়া এলাকার মৃত সাদেক আলী সরকারের ছেলে মো. মহর আলী সরকার (৪৫) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সাচ্চাপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ আলী (৫৫)।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কাজীটুলা জামে মসজিদের সামনে পাকাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি সিএনজি চালিত অটোরিকশা (রেজিঃ নং-সিলেট থ-১২-৯৪৯৩) অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৫ হাজার ১৭৫ পিস ভারতীয় অবৈধ নেসলে্ কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। এসয়ম ৩জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত নেসলে্ কিটক্যাট চকলেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী  মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৬/০৭/২০২৬খ্রি. ধারা-25B(1)(B)/25D The Special Powers Act-1974 রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

Manual8 Ad Code