সিলেট-ঢাকা মহাসড়ক অ বরোধ

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়ক অ বরোধ

Manual4 Ad Code

সিলেট–ঢাকা মহাসড়ক অবরোধ করেছিলেন ট্রাক শ্রমিকরা। তারা প্রায় দুই ঘন্টা মহাসড়কটি অবরোধ করে রাখা হয়।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

 

রবিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে সড়কে অবস্থান নিয়েছিলেন তারা। একটি ট্রাককে ভ্রাম্যমান আদালত জরিমানা করলে ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ কর্মসূচি শুরু করেন। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর আশ্বস্ত হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেতলি এলাকায় মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ)।

সকাল থেকেই তারা সিলেট-ঢাকা মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন। সোয়া ১টার দিকে একটি ট্রাকের কাগজপত্র ঠিক না থাকায় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  খবরটি শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ট্রাকটি রাস্তায় রেখে অবরোধ কর্মসূচি শুরু করেন। শুরু হয় রাস্তার দু’পাশে অসহনীয় যানজট। এ সময়ে প্রচণ্ড বিরক্ত হয়েছেন যাত্রীরা।

 

Manual2 Ad Code

পরে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবহন শ্রমিকদের শান্ত করেন। দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

 

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতা মইনুল ইসলাম জানান, সমাধানের আশ্বাস পাওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করেছি।

 

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।