সিলেটে সাত-সকালে মিছিল, পাকড়াও ৭

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

সিলেটে সাত-সকালে মিছিল, পাকড়াও ৭

Manual2 Ad Code

সিলেট মহানগরীতে সাত-সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ৩জন পুলিশের দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামী এবং বাকি ৪জন সন্দেহভাজন আসামী রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

 

 

শনিবার (১৮ জুলাই) পৃথক পৃথক অভিযান চালিয়ে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, সুবাস চন্দ্র দাস (৩২), মো শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব(২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল। তারা সকলেই সিলেট মহানগরীর টিলাগড় এলাকার রঞ্জিত সরকারের গ্রুপের অনুসারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার ভোরে মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী একটি মামলা দায়ের করেছে। বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ অভিযান দিয়ে ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

 

Manual7 Ad Code

 

তিনি সিলেটভিউকে আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৪জন সন্দেহভাজন আসামী রয়েছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’

 

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

Manual2 Ad Code