সিলেটের প্রবাসীদের বাড়ি পাহারা দিবে আনসার সদস্য

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

সিলেটের প্রবাসীদের বাড়ি পাহারা দিবে আনসার সদস্য

Manual6 Ad Code

প্রবাসীরা চাইলে তাদের বাড়ি পাহারায় আনাসার সদস্য নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন প্রবাসীদের নিরাপত্তা ও বাড়ি পাহারার জন্য আনসার সদস্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

Manual1 Ad Code

বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন ও্একাধিক অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক। এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক বলেন, প্রবাসীবহুল এলাকা সিলেটের প্রবাসীদের অনেক বাড়ি ফাঁকা পড়ে থাকে। অনেক সময় তাদের বাসাবাড়ি ও জমি বেদখল হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। দেশে থাকা নিজেদের সম্পদের নিরাপত্তার ব্যাপারে প্রবাসীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে আনসার সদস্য নিয়োগের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সফরকালে উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, জনসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।Aসিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কের সংস্কারকাজ চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকার জমি অধিগ্রহণের কাজ চলছে। যেসব জমির মালিক ক্ষতিপূরণের আবেদন করবেন, তারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের প্রাপ্য মূল্য পাবেন।

Manual8 Ad Code

 

বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে তা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণে অংশ নেন।

Manual7 Ad Code

 

১১ টায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস, সাড়ে ১২টায় তাজপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বেলা ১টায় ওসমানীনগরের এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন।

 

Manual5 Ad Code