সিলেটে ফিলিং স্টেশনে সিলিন্ডার বি স্ফো র ণ, অতঃপর…

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

সিলেটে ফিলিং স্টেশনে সিলিন্ডার বি স্ফো র ণ, অতঃপর…

Manual1 Ad Code

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে এবং বুধবার (২২ জুলাই) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ডা. শাওন বিন রহমান।

 

অগ্নিদগ্ধরা হলেন- সিএনজি স্টেশনের কর্মী আবু সাঈদ (২০) ও আবু সুফিয়ান (২২)। অপর দুজন স্থানীয় এলাকাবাসী জুয়েল (২০) ও হাবিব (২২)।

 

জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সিলেট মহানগরীর টিলাগড়ের আল জালাল সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে গেলে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।

 

বুধবার (২২ জুলাই) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

 

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট থেকে আবু সাঈদ শরীরে ১৫ শতাংশ দগ্ধ, আবু সুফিয়ান শরীরে ৯ শতাংশ দগ্ধ, জুয়েল শরীরে ১২ শতাংশ দগ্ধ এবং হাবিবের শরীরে পাঁচ শতাংশ দগ্ধ নিয়ে জরুরি বিভাগে এলে তাদের ভর্তি দেওয়া হয়। তবে আহত চারজনই আশঙ্কামুক্ত। বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে।

 

Manual7 Ad Code

আল জালাল সিএনজি স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি বাসে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে গিয়ে আমাদের স্টেশনের দুই কর্মী আবু সাঈদ ও আবু সুফিয়ানসহ আরও‌ দুজন দগ্ধ হন। পরবর্তীতে আমরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেলে নিয় গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। বর্তমানে এখানেই তারা চিকিৎসাধীন আছেন।’

 

 

Manual4 Ad Code