শাড়ি নিয়ে আসছিলেন আলাল

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

শাড়ি নিয়ে আসছিলেন আলাল

Manual2 Ad Code

সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ শাড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক পৌণে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আলাল উদ্দিন (৪৭)। তিনি সিলেটের জৈন্তাপুর থানার পশ্চিম বাড়িপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

 

Manual3 Ad Code

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) আনুমানিক পৌণে ৯টার দিকে সিলেট মহানগরীর নাইয়রপুল পয়েন্টে ট্রাফিক পুলিশের অভিযান চলছিল। এই সময়ে বৈধ কাগজপত্রবিহীন পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-২৫৩৫) গাড়িকে সিগন্যাল দেওয়া হলে ওই গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালান। তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬৭ পিস ভারতীয় অবৈধ শাড়ি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

তাৎক্ষণিক  একজনকে গ্রেফতার করা হয় এবং পিকআপ গাড়িটি (সিলেট মেট্রো-ন-১১-২৫৩৫) আটক করা হয়। আটককৃত ভারতীয় অবৈধ শাড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ ৮২ হাজার টাকা বলে জানায় পুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮, তারিখ-২০/০৭/২০২৬ খ্রি., ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B(1) (B)/25D রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’