কোম্পানীগঞ্জেও বিএনপিকে নিয়ে এনসিপি নেতাদের ‘তীর্যক’ বক্তব্য

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

কোম্পানীগঞ্জেও বিএনপিকে নিয়ে এনসিপি নেতাদের ‘তীর্যক’ বক্তব্য

Manual5 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভায় বিএনপিকে নিয়ে ‘তীর্যক’ বক্তব্য দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা থানা সদর পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাঠোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহসুদা মিতু এবং জেলা এনসিপির নেতা আব্দুল ওয়াদুদ শিপন।

Manual3 Ad Code

বক্তারা বলেন- দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

পথসভায় আরও বলা হয়- জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

Manual3 Ad Code

সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জের পথসভা সমাপ্ত করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোয়াইনঘাট উপজেলার উদ্দেশে রওনা দেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ