কানাইঘাটে এনসিপির আহ্বায়ক নাহিদ ও তাঁর সহকারীর সঙ্গে যা ঘটলো

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

কানাইঘাটে এনসিপির আহ্বায়ক নাহিদ ও তাঁর সহকারীর সঙ্গে যা ঘটলো

Manual6 Ad Code

সিলেটের কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রার পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও তাঁর এক সহকারীর ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পথসভাস্থলে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পথসভা শেষে স্টেজ থেকে গাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নাহিদ ইসলামের সহকারীর কাছে থাকা নাহিদ ইসলাম ও তাঁর নিজের ব্যবহৃত দুটি ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দীন ইউসুফ।

Manual5 Ad Code

তিনি বলেন, “মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা আশা করছি, দ্রুত মোবাইল ফোন দুটি উদ্ধার হবে।”

Manual3 Ad Code