সিলেটের জকিগঞ্জে ইয়াবার বড় চালান জব্দ, আটক ১

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সিলেটের জকিগঞ্জে ইয়াবার বড় চালান জব্দ, আটক ১

Manual4 Ad Code

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, সিলেট জেলায় অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে মাদক চোরাচালান প্রতিরোধ ও এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে গুরুত্বসহকারে কাজ করছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল এলাকায় অভিযান চালায়। এ সময় সিরাজ উদ্দিন ওরফে সিরাই (৪০)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত সিরাজ উদ্দিন ওরফে সিরাই পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউসুফ আলী এবং মাতার নাম উজফা বেগম।

Manual7 Ad Code

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।