সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৬

সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন

Manual7 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শুভ আষাঢ়ী পূর্ণিমার এই পবিত্র দিনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষ শুধু আমাদের পরিবেশেরই ভারসাম্য রক্ষা করে না, বরং মানবজাতির জীবন ধারণের জন্য অপরিহার্য। ধর্মীয় উৎসবের আবহে এমন জনকল্যাণমূলক কাজ সম্প্রদায়িক সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। আমাদের প্রতিটি নাগরিকের উচিত পরিবেশ রক্ষায় এগিয়ে আসা এবং নিজ নিজ জায়গা থেকে গাছ লাগানো ও তার যত্ন নেওয়া। বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগে যুগে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনকে চিরকাল অটুট রেখে আমাদের একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

Manual7 Ad Code

শুক্রবার (৩১ জুলাই) সিলেট মহানগরীর প্রানকেন্দ্রে “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠন এর সার্বিক সহযোগিতায়,”স্বপ্নের বিদ্যানিকেতন” স্কুল ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা ২০২৬ উপলক্ষে বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডবলিউএফবি-ওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি (ডবলিউএবি) সংঘ এর আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া সাথে ছিলেন সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা। আরো বক্তব্য রাখেন মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, সাংবাদিক আমীর হোসেন সোহাগ, আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ সহ-প্রচার সম্পাদক আরমান খান রাব্বি, সুপার উইমেন্স টিমের সহ-সভাপতি আকলিমা বেগম,সুপার উইমেন্স টিমের প্রচার সম্পাদক তানজিনা আক্তার প্রমুখ। এছাড়াও এতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুলের কোমল মতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, শুভ আষাঢ়ী পূর্ণিমার ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন প্রশংসার দাবি রাখে। তাঁরা আরো বলেন জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড় ও পরিবেশ দূষণের বর্তমান সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি পরিণত গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং কার্বন ডাই-অক্সাইড শোষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা বলেন, “আজকে করছি বৃক্ষ রোপণ, নিত্য করবো তাদের যতন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুধু গাছ লাগানো নয়, বরং প্রতিটি চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথি স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শন করেন।

Manual6 Ad Code

বার্তা প্রেরক
উৎপল বড়ুয়া
তাং- ৩১.০৭.২০২৬

 

Manual5 Ad Code

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ করছেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ অতিথিবৃন্দ

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ