বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন দয়াল উদ্দিন তালুকদার

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন দয়াল উদ্দিন তালুকদার

Manual8 Ad Code

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দীন তালুকদার।

Manual7 Ad Code

শনিবার (০১ আগস্ট) সংগঠনের সভাপতি মোঃ পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে অত্র সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দীন তালুকদারকে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করায় সংগঠনের প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি সহ সভাপতি মোঃ পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দয়াল উদ্দিন তালুকদার এবং তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দীন তালুকদার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায় সিলেটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Manual6 Ad Code