র‌্যাবের সিগন্যালে থামে অটোরিক্সা তল্লাশির

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

র‌্যাবের সিগন্যালে থামে অটোরিক্সা তল্লাশির

Manual7 Ad Code

র‌্যাবের কাছে খবর ছিল, একটি নীল রঙের অটোরিক্সায় পাচার হচ্ছে মাদকদ্রব্য। তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশির পর মদসহ আটক করে শাহরিয়ার হোসেন (১৯) ও বিশাল মোদিকে (১৮)।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

রবিবার (২ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বিকাল সোয়া ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজঘাট টু কালিঘাট রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

 

শাহরিয়ার হোসেন শ্রীমঙ্গলের বিটিআরআই’র বাসিন্দা শরীফ হোসেনের ছেলে। আর বিশাল মোদি কাকিয়াছড়া চা বাগানের শৈলান মোদির ছেলে।

 

তাদের হেফাজত থেকে মোট ২০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

 

 

Manual7 Ad Code

তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এমন শহিদুল ইসলাম সোহাগ।