সিলেটের ছড়ারপার থেকে ধরা পড়ল দু*র্ধ*র্ষ ডা*কা*ত জিহাদ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সিলেটের ছড়ারপার থেকে ধরা পড়ল দু*র্ধ*র্ষ ডা*কা*ত জিহাদ

Manual4 Ad Code

সিলেটের ছড়ারপার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিহাদ আহমদ ওরফে আবেদ আলী (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual6 Ad Code

 

রবিবার (২ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জিহাদ ওরফে আবেদ আলী ফেঞ্চুগঞ্জের নয়াগাঁও গ্রামের তাহির আলী ও জবা বেগমের ছেলে।

 

তিনি কোতোয়ালী মডেল থানায় ২০২৫ সালে দায়েরকৃত একটি মামলার (নং ৬৬/২৬/১১/২৬) আসামি।

 

Manual3 Ad Code

জিহাদ গত বছরের ২০ নভেম্বর সোবহানীঘাট এলাাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে অস্ত্রের ভয়ে ১ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি।

 

এছাড়াও প্রাথমিক তদন্তে জানা গেছে, জিহাদ আহমদ ওরফে আবেদ আলী আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় অন্তত ৮টি ডাকাতি মামলা এবং ১টি অস্ত্র মামলাও রয়েছে।

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code