চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের সকল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Manual4 Ad Code

 

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। সবকটি স্তরের নির্বাচন করতে সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা লাগবে। নির্বাচন কমিশন তাদের বাজেট দিয়েছে। সদ্য পাশ হওয়া জাতীয় বাজেটে নির্বাচনের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অন্তবির্ভাগের সম্মতি ও স্থানীয় সরকার মিলে এখনো ঠিক হয়নি কোন স্তরের নির্বাচন আগে ও কোনটি পরে হবে।

 

আগস্ট মাসের পরই অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বসে এ সিদ্ধান্ত নেবে। তবে সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে।

 

শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। তাকে জেলে যেতে হবে এবং মামলার যে রায় হয়েছে সেটি কার্যকর করা হবে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এসটিএস পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।