ঢাকা ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে ৫ বন্ধু মিলে ঘুরতে আসেন সিলেটে। সিলেটের হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন এবং পরবর্তীতে তারা সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরেন। পাঁচ বন্ধুর মধ্যে সিলেট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান মোহাম্মদ সাইফুল ইসলাম (সোহরাব)।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সাইফুলসহ মোট ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও ১৪ জন।
জানা গেছে, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কিশোরগঞ্জ থেকে পাঁচ বন্ধু কুলিয়ারচর উপজেলার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সীবাড়ি নিবাসী মৃত সামিউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (সোহরাব), কুলিয়ারচর পৌরসভার ধন মিয়ার ছেলে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লতিফ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাখরুল ইসলাম ফারুক এবং রানা মিয়া ও জমরেদ মিয়া ঘুরতে আসেন সিলেটে। পরদিন মাজার জিয়ারত শেষে সাদাপাথরসহ সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন তারা।
মোহাম্মদ সাইফুল ইসলাম (সোহরাব) আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থাকায় বৃহস্পতিবার রাতেই তারা দ্রুত বাড়ি ফিরার প্রস্তুতি নেন। প্রথমে ট্রেনে করে ফিরার প্রস্তুতি নিলেও পরে তারা বাসে যাওয়ার সিন্ধান্ত নেন। ৫ বন্ধুর মধ্যে রানা ও জমরেদ তারা বিমানে করে চলে যান। শাহপরান (রহ.) মাজার গেইট এলাকা থেকে ৩ বন্ধু সকালের ইউনিক বাসের টিকেট কাটেন মোহাম্মদ সাইফুল ইসলাম (সোহরাব), ফাখরুল ইসলাম ফারুক ও মো.লতিফ। শুক্রবার (৭ আগস্ট) সকালে ইউনিক পরিবহনের বাসে করে সিলেটের হুমায়ুন চত্তর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা তিন জন।
Design and developed by sylhetalltimenews.com