আব্দুল্লাহ হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাব ধরল মোস্তাকিমকে

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

আব্দুল্লাহ হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাব ধরল মোস্তাকিমকে

Manual2 Ad Code

মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা মামলার আরেক আসামি মো. মোস্তাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব–৯।

 

Manual3 Ad Code

 

শুক্রবার (৭ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

মো. মোস্তাকিম হবিগঞ্জের বাহুবল থানার খুঁজারগাঁওয়ের মো. আব্দুল আহাদের ছেলে।

Manual8 Ad Code

 

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৪ জুলাই সন্ধ্যা ৭টায় প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হন মো. আব্দুল্লাহ ও তার দুই ভাই। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে ডাক্তাররা আব্দুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন এবং তার দুই ভাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Manual5 Ad Code

 

পরে এ ঘটনায় তার ভাই বাদী হয়ে বাহুবল থানায় হত্যা মামলা (নং ৭/৯/০৭/২৬)) করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মো. মোস্তাকিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

এর আগে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৯।

 

মোস্তাকিমকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কমকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।