সিলেট র‍্যাবের হাতে ধরা পড়লেন রনি

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

সিলেট র‍্যাবের হাতে ধরা পড়লেন রনি

Manual4 Ad Code

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অভিযানে এক জনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

Manual2 Ad Code

 

 

আটককৃত ব্যক্তির নাম মো. রনি মিয়া। তিনি বিজয়নগর থানার কাশিনগর লিচুবাগান এলাকার মৃত মো. আবন মিয়ার ছেলে।

Manual1 Ad Code

 

র‍্যাব জানায়, বিজয়নগরের সিংগারবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে এক মাদক কারবারী পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ির শোবার ঘরে তল্লাশী চালিয়ে নীল রঙের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code