র‌্যাব ধরল সিলেটের ‘শীর্ষ স ন্ত্রা সী’ আছান খাঁকে

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

র‌্যাব ধরল সিলেটের ‘শীর্ষ স ন্ত্রা সী’ আছান খাঁকে

Manual1 Ad Code

 

সিলেটের শীর্ষ সন্ত্রাসী জরিফ হোসেন ওরফে আছান খাঁকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৯।

 

শুক্রবার (১৫ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর থানার সিকন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জরিফ হোসেন ওরফে আছান খাঁ (৬০) ওসমানীনগরের সিকন্দরপুর পশ্চিমগাঁওয়ের মৃত আবুল হোসেনের ছেলে।

 

Manual3 Ad Code

র‌্যাব জানায়, ওসমানীনগরের সিকন্দরপুর এলাকার বাসিন্দা অন্যান্য কয়েকজনকে নিয়ে আছান খাঁ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

একই এলাকার বাসিন্দা মো. ওযাহিদুর রহমান তাদের এসব কর্মকাÐের প্রতিবাদ করতেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এরই জের ধরে গত ২১ জুলাই রাত ৮টার দিকে অন্যান্য সহযোগীদের নিয়ে ওয়াহিদুর রহমানের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা লোহার রড শাবল দা এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার বসতবাড়ির দেওয়াল ভাঙচুর করে । পরে তার ঘরের গেট ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। তারা তার বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়।

 

তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘরের কোনে আত্মগোপন করেন। পরে তার যুক্তরাজ্য প্রবাসী চাচাত ভাইয়ের বাড়িতেও হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর তারা হেলিম উল্লাহ (র.) এর মাজার ভাঙচুর ও দানবাক্স লুটপাট করেন।

 

এ ঘটনায় ওয়াহিদুর রহমান বাদি হয়ে ওসমানীনগর থানায় দ্রæত বিচার আইনে একটি মামলা (নং ১৪/ ২৭/০৭/২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আছান খাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‌্যাব তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আছান খাঁকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসাবে উল্লেখ করেছে।

তাকে ওসমানীনগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের  গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

Manual7 Ad Code