সিলেটে গলা কে*টে ব্যবসায়ীকে হ*ত্যা

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

সিলেটে গলা কে*টে ব্যবসায়ীকে হ*ত্যা

Manual5 Ad Code

সিলেট মহানগরীতে আবারও নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর শাহপরান (রহ.) থানার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘাড়ে একাধিক কোপসহ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা শাহাব উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে থাকেন।

 

Manual6 Ad Code

জানা যায়, রবিবার (২৩ আগস্ট) গভীর রাতে শাহাব উদ্দিনকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

 

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার একজন এসে তাকে জানান, তার বাবাকে কারা যেন আটকে রেখেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। শাহাব উদ্দিনের ঘাড়ে তিনটি কোপের আঘাত ছিল এবং শরীর রক্তে ভিজে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Manual5 Ad Code

 

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এই ঘটনা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে কথা বলছি।’

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। কমিশনার স্যারও ঘটনাস্থলে যাচ্ছেন। আপাতত আর কোনো আপডেট নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

Manual4 Ad Code

 

এদিকে, এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট মহানগরীতের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলায়’ নিজ বাসার ভেতরে স্বপরিবারে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।