ঢাকা ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব’র নাম পরিবর্তন করে গ্যাজেট প্রকাশিত হয়েছে। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামে যাত্রা শুরু হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনীর।শুরুর দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এসআরবি-৯ এর অধিনায়ক উয়িং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী পিএসসি, জিডি (পি)।
বুধবার দুপুরে র্যাব-৯ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসআরবি যাত্রা শুরুর দিনেই গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর বুকে দুই কিশোরী নৃত্যশিল্পীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মুজাহিদকে বিয়ানীবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি জানান, অন্যান্য আসামিদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি জানান, অন্যান্য আসামিদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Design and developed by sylhetalltimenews.com