সিলেটে এসআরবি’র অভিযানে বিদেশি ম*দ উদ্ধার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সিলেটে এসআরবি’র অভিযানে বিদেশি ম*দ উদ্ধার

Manual8 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি স্কুলব্যাগ ও দুটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
 

Manual4 Ad Code

আটকৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওরা পূর্বখন্ড এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফারহান আহমেদ (২১), ভোলা জেলার উত্তর দীঘলদি এলাকার মৃত রবিউল আলমের ছেলে ইমরান শেখ (২৪) এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্দ্রপ্রতাপ এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে খাদিজা হোসেন (১৮)।

 

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, সাদা পাথর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাদকের একটি চালান কোম্পানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকায় চেকপোস্ট বসায় তারা। সকাল সাড়ে ৭টার দিকে সন্দেহভাজন অটোরিকশাটিকে থামার সংকেত দিলে ভেতরে থাকা তিন যাত্রী পালানোর চেষ্টা করেন।
পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সঙ্গে থাকা ৫টি ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

Manual3 Ad Code

এসআরবি-৯’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন।
এসআরবি-৯ (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান , আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code