ঢাকা ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ মো. হারুন মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
সিলেট জেলার খবর
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ কাঁশবন এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. হারুন মিয়া দক্ষিণ সুরমা থানার কাটাদিয়া গ্রামের মৃত তছলিম আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com