সিলেটের শাহপরানে বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

সিলেটের শাহপরানে  বিএনপি নেতা নিহত

Manual2 Ad Code

সিলেটের শাহপরান থানার পীরেরবাজার এলাকায় তর্কবিতর্কের জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান (৬৫) খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন স্থানীয় যুবক সুমন আহমদ। এতে আব্দুর রহমান আপত্তি জানালে দু’জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এর জেরে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।

Manual5 Ad Code

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দু’জনই গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মারা যান। অন্যদিকে অভিযুক্ত সুমন চিকিৎসাধীন অবস্থায় কোনো এক সময় হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানান তিনি।

Manual1 Ad Code

পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual4 Ad Code