ওসমানীনগরের করুয়া থেকে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

ওসমানীনগরের করুয়া থেকে  ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual6 Ad Code

সিলেটের ওসমানীনগরের নিজ করুয়া গ্রাম থেকে ৩ সন্তানের এক জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৮)। তিনি নিজ করুয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে। তার ২ কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

জানা যায়, সোমবার (১ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) নিখলেস চন্দ্র দাস জানান, গোয়ালঘরের তীরের সঙ্গে বাচ্চু মিয়ার মরদেহ ঝুলছিল। তাঁর গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।