বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃ ত্যু

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃ ত্যু

Manual5 Ad Code

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত নাহিদ রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এক সন্তানের জনক নাহিদ নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রামের ভেতরের একটি রাস্তায় তাঁর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে নাহিদের মাথা, মুখ ও চোখে মারাত্মক আঘাত লাগে। মাথার খুলির একাধিক জায়গা ফেটে যায়।

Manual1 Ad Code

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

Manual1 Ad Code

ছেলে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পিতা মাওলানা জয়নাল আবেদীন। তিনি বলেন—“২০/২৫ বছর আগে আমার বড় ছেলেও মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। আজ চলে গেল আরেক ছেলে। এই শোক আমি কীভাবে সহ্য করবো? আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাতবাসী করেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

Manual3 Ad Code

পরিবার জানায়, সোমবার এশার নামাজের পর নুরুল ইসলাম নাহিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।