সিলেটে পৌণে ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজসহ ৩ জন আটক

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

সিলেটে পৌণে ৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজসহ ৩ জন আটক

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ অবৈধভাবে আনা ভারতীয় পেঁয়াজসহ তিনজনকে আটক করেছে। সোমবার (১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে রশিদপুর পয়েন্ট সংলগ্ন বিশ্বনাথগামী পাকা রাস্তার ব্রিজের ওপর স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোহাম্মদ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ।

Manual8 Ad Code

পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় বিশ্বনাথ দিক থেকে আসা দুটি ডিআই পিকআপ থামানো হলে গাড়ি দুটিতে থাকা মোট ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পেঁয়াজের মোট ওজন প্রায় ৫ হাজার ২২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ওলীপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মহরম আলী (২৫), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার জালালপুর এলাকার খালিছ মিয়ার ছেলে সাইফুল আলম (৩৪), এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার আলফু মিয়ার ছেলে মিজান মিয়া (১৯)।

Manual3 Ad Code

পুলিশ জানায়, পেঁয়াজ বহনকারী দুইটি ডিআই পিকআপ— ঢাকা মেট্রো-ন-১৫-৮৯০৫ এবং সিলেট মেট্রো-ন-১১-১৪৯৮—বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে এবং আটক তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।