গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন খন্দকার মুক্তাদির

Manual2 Ad Code

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত উপস্থিতি। পাড়া-মহল্লা, বাজার, গ্রাম কিংবা নগরের অলিগলি সবখানেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো।

Manual7 Ad Code

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালেও দেখা গেছে একই চিত্র। গণসংযোগ পরিণত হয় মিছিলে। প্রচারণা ঘিরে ছিল সর্বস্তরের মানুষের আগ্রহ, উচ্ছ্বাস।

Manual2 Ad Code

বিএনপি নেতাকর্মীরা জানান, খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার পথে পথে সব শ্রেণি-পেশার মানুষ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। পাড়া-মহল্লায় বাসা-বাড়ি থেকে বিভিন্ন বয়সের নারীরা তাঁকে ফুল ছিটিয়ে নিজেদের এলাকায় বরণ করে নিচ্ছেন। বিভিন্ন বয়সী পুরুষেরা হাত ও বুক মিলিয়ে কথা বলছেন, কেউ আবার নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরছেন সরাসরি। কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা—নানামুখী প্রত্যাশার কথা বলছেন ভোটাররা। এসব কথা ধৈর্য্য ধরে শুনছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ভোটারদের সঙ্গে তাঁর কথোপকথনে দেখা যাচ্ছে আন্তরিকতা।

 

Manual6 Ad Code