জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বহিষ্কার

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বহিষ্কার

Manual1 Ad Code

সিলেট-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

শফিকুর রহমান বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

এর আগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোাসেন সেলিমসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।

Manual8 Ad Code

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য। বহিষ্কারকালীন সময়ে শফিকুর রহমান দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।

Manual1 Ad Code