বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল, অচল সিলেট

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিএনপির শেষ নির্বাচনী গণমিছিল, অচল সিলেট

Manual8 Ad Code

দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিলের স্রোতের লক্ষ্য ছিল ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ।

Manual3 Ad Code

 

বিকাল সাড়ে ৩টার আগেই সেখানে জড়ো হতে হাজার হাজার নেতাকর্মী। মিছিলে মিছিলে মুখরিত সিলেট মহানগরী যেন থমকে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা।

Manual3 Ad Code

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেট-১ আসনে বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের সমর্থনে অনুষ্টিত শেষ নির্বাচনী গণমিছিল শুরু হয় বিকেল পৌণে ৪টার দিকে।

আলিয়া মাদরাসা মাঠ থেকে মিছিল বের হয়ে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে বন্দরবাজারের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

Manual8 Ad Code

এ সময় ধানের শীষ, ব্যানার পোষ্টার নিয়ে রাজপথে নেচেগেয়ে প্রার্থীকে সমর্থন জানিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার সাধারণ মানুষ।

এ সময় রাস্তায় উভয়পাশে দাঁড়িয়ে হাতনেড়ে মিছিলকে স্বাগত জানাতে দেখা গেছে নগরবাসীকে।

Manual2 Ad Code

মিছিল চলাকালে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, আম্বরখানা, রিকাবীবাজার, লামাবাজার, তালতলা, জিন্দাবাজার, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, মির্জা জাঙ্গাল রোডে থমকে দাঁড়ায় হাজার হাজার যানবাহন।