ইলিয়াস আলীকে সামনে রেখেই আমি এগিয়েছি: লুনা

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইলিয়াস আলীকে সামনে রেখেই আমি এগিয়েছি: লুনা

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’র প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলীর সদস্য ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ধানের শীষ মানে মানুষের অধিকার, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং মাথা উঁচু করে বাঁচার শক্তি। ধানের শীষে আপনাদের একটি ভোট বদলে দিবে ইতিহাস। ধানের শীষে একটি ভোট দেশকে বদলে দিবে। তাই ১২ ফেব্রæয়ারী ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে আপনারা বিএনপির প্রার্থীদের বিজয়ী করুণ। তবে সবাইকে ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনী বিধি মেনে সর্বত্র শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, কোন অবস্থাই কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। কারণ এই এলাকার কাঙ্খিত উন্নয়ন এবং আপনাদের প্রিয় এম. ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।

Manual6 Ad Code

জনসভায় ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা বলেন, আজ আমি পরিস্থিতির প্রয়োজনে আপনাদের টানে, এই অঞ্চলের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নির্বাচনে প্রার্থী হয়েছি। সুতরাং এখন আপনাদের নৈতিক দায়িত্ব ১২ ফেব্রæয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে সেই সম্মান, বিশ্বাস ও আস্তার জায়গাটুকু ধরে রাখবেন। আপনাদের প্রতি আরেকটা অনুরোধ এম ইলিয়াস আলী নিখোঁজের বিষয়টি আমার শ্বাশুড়ি এখনও বিশ্বাস করেন না, মানতে পারছেন না। তাঁর ছেলে গুম কেনো। তিনি তাঁর ছেলের কথা আমার কাছে বার বার প্রশ্ন করেন। তাদের শত প্রশ্নের জবাব আমি আমার শ্বাশুড়ি’সহ কাউকে জবাব দিতে পারিনা। তাই আপনারা ১২ ফেব্রæয়ারী নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিয়ে আমার শ্বাশুড়ির এই প্রশ্নের জবাব দেবেন।

Manual2 Ad Code

লুনা বলেন, ১২ ফেব্রæয়ারীর নির্বাচনে জনগণের ভোটে দলীয় প্রার্থীদের বিজয়ের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, দেশনায়ক তারেক প্রধানমন্ত্রী হলে ও সিলেট-২ আসনে আমি বিজয়ী হলে আপনাদের নেতা ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ সমাপ্ত করব। দখলে-দুষণে বিলীন হয়ে যাওয়া বাসিয়া নদী নিয়ে থাকা দুঃখ দূর করব। স্বাস্থ্যখ্যাতে মানুষ যাতে কাঙ্খিত স্বাস্থ্যসেবা পান সে ব্যবস্থা গ্রহন করা হবে। সর্বোপুরী ধানের শীষের বিজয়ের মাধ্যমেই আপনাদের সকল সমস্যার সমাধান হবে। তবে আজ একটি দুঃসংবাদ আমাদের কাঁদিয়ে তুলেছে। আমাদের সবার প্রিয় ভাই সুহেল আহমদ চৌধুরী সাহেব মারা গেছেন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ যেনো তাকে বেহেস্ত দান করুণ।

Manual8 Ad Code

 

তিনি সোমবার (৯ ফেব্রæয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, জনতার প্রিয় নেতা এম. ইলিয়াস আলী গুমের পর আমি যখন এই অঞ্চলে তাঁর জায়গায় রাজনীতিতে এসেছি,আমি কখনও চাইনি তাকে (ইলিয়াস) পেছনে ফেলে এগিয়ে যেতে। আমি চেয়েছি ইলিয়াস আলীকে সামনে রেখে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে। আমি কখনও এমপি হওয়ার জন্য রাজনীতি করিনি। যদি চাইতাম, তাহলে ইলিয়াস আলীর হাত ধরেই অনেক পূর্বেই মহিলা এমপি হতে পারতাম। সেই প্রত্যাশা আমার কখনই ছিলো না।

এ সংক্রান্ত আরও সংবাদ