ঢাকা ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির সংশোধিত পৃথক তালিকা প্রকাশ করে। এই তালিকা অনুযায়ী বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ছুটি। ছুটি চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত। তবে ২৬শে মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ২৮শে মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।গত রোববার এক রিট আবেদনের প্রেক্ষিতে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ দেয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর দুই মন্ত্রণালয়ের ছুটির সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করায় ছুটি নিয়ে ধোঁয়াশা কাটলো। তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮শে মার্চ পর্যন্ত ছুটি চলবে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে আগামী ২৯শে মার্চ থেকে।
Design and developed by sylhetalltimenews.com