র‌্যাবের হাতে গ্রেফতার ২

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

র‌্যাবের হাতে গ্রেফতার ২

Manual8 Ad Code

র‌্যাবের পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় থেকে ৮৬ কেজি গাজাঁ ও ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু জন মাদক ব্যবসায়ী বলে দাবী করেছে র‌্যাব।রবিবার (২২ ফেব্রুয়ারি) স্যন্ধার সময়ে বিষয়টি নিশ্চিত করছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

Manual6 Ad Code

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন আহমেদাবাদ এলাকার তারা মিয়ার ছেলে কাওছার মিয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া নলগড়িয়া থানাধীন বিজয়নগর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আলী আকবর মিয়া (৫২)।

র‌্যাব জানায়, রবিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আলী আকবরের রান্না ঘরের ভিতর থেকে অভিযান চালিয়ে ৭৬ কেজিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

অপর আরেকটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকায় থেকে ১০ কেজি গাজাঁসহ আরেক জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
 

Manual6 Ad Code