সিলেটে সংখ্যালঘুদের যেসব আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সিলেটে সংখ্যালঘুদের যেসব আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

Manual7 Ad Code

ধর্মীয় সম্প্রীতি রক্ষা, উপাসনালয়ভিত্তিক সমস্যা সমাধান এবং শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো সমস্যায় তিনি পাশে থাকবেন।

শনিবার রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুরক্ষা বজায় রাখা সরকারের অগ্রাধিকার।

Manual5 Ad Code

তিনি নিজেকে এলাকার মানুষের একজন হিসেবে উল্লেখ করে বলেন, সংসদ সদস্য বা মন্ত্রী হওয়া সাময়িক বিষয়। মানুষ ও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন।

Manual6 Ad Code