স্কুলের জমিতে ফিশারি   রাস্তা বন্ধের চেষ্টা ও সামাজিক উত্তেজনা—উত্তপ্ত এলাকাবাসী

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

স্কুলের জমিতে ফিশারি   রাস্তা বন্ধের চেষ্টা ও সামাজিক উত্তেজনা—উত্তপ্ত এলাকাবাসী

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে ফিশারি স্থাপন এবং বিদ্যালয়ের সামনে সরকারি রাস্তা বন্ধের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের জন্য নির্ধারিত জমির একটি অংশে মাওলানা মিজানুর রহমান ব্যক্তিগতভাবে মাছ চাষের ঘের (ফিশারি) তৈরি করেছেন। এতে বিদ্যালয়ের খেলার মাঠ সংকুচিত হচ্ছে এবং ভবিষ্যতে নতুন শ্রেণিকক্ষ নির্মাণসহ শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা বন্ধ করে সেখানে নির্মাণকাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাস্তা বন্ধ হলে বিদ্যালয়ে যাতায়াতসহ এলাকার সাধারণ চলাচল ব্যাহত হবে।

স্থানীয়দের কাছে জানা গেছে, অভিযুক্ত মাওলানা মিজানুর রহমানের বিরুদ্ধে অভ্যুত্থানের পর থেকে এলাকায় মব সৃষ্টি, মতবিরোধ উসকে দেওয়া এবং সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে। একই সঙ্গে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি পরিবারও ভয় ও চাপের কারণে কার্যত জিম্মি অবস্থায় রয়েছেন এবং থানায় অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এমনটাই স্থানীয়দের ভাষ্য। এই চক্রটি অভ্যুত্থানের পর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মব সন্ত্রাস করে।

 

এ সব ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, বিদ্যালয়ের জমি উদ্ধার, সরকারি রাস্তা উন্মুক্ত রাখা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code