সিলেটে টেস্টি ট্রিটে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, জ*রি*মা*না

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেটে টেস্টি ট্রিটে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, জ*রি*মা*না

Manual1 Ad Code

আভিজাত্যের শ্লোগান দিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য তুলে দিচ্ছে টেস্টি ট্রিট আম্বরখানা শাখা। তাদের মোটা অংকের জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ এ জরিমানা করেন।

 

Manual1 Ad Code

এসময় মূল্য তালিকা ঠিকমতো প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়।

 

পরে তিনি গণমাধ্যমকে বলেন. মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়ায় টেস্টি ট্রিট আম্বরখানা শাখাকে আমরা ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছি এবং তা আদায়ও করা হয়েছে। অন্যান্য দোকানগুলোকে মূল্য তালিকা প্রদর্শন করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

 

Manual8 Ad Code

এসময় সিলেট মহানগর পুলিশের একদল সদস্য তাকে সহযোগীতা করেন।

 

Manual2 Ad Code

উল্লেখ্য, অভিজাত খাদ্যপণ্যের দোকান বা শো’রুমগুলোতে চড়া দামে মেয়াদোত্তীর্ণ বা ভেজালের অভিযোগ অনেক পুরানো। এ জাতীয় দোকানগুলোতে আরও কঠোর ও বেশি বেশি অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Manual5 Ad Code