সিলেটবাসীর জন্য ডিসি সারওয়ারের আরেক সুসংবাদ

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেটবাসীর জন্য ডিসি সারওয়ারের আরেক সুসংবাদ

Manual5 Ad Code

সিলেটবাসীর জন্য আরেক সুসংবাদ দিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। এই সংবাদও যানজটমুক্ত নগরীর সংক্রান্ত। ব্যস্ততম বন্দরবাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তারা।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বন্দরবাজারের লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের সামনে এমন পরিকল্পনার কথা তুলে ধরেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে যোগ দেওয়ার পরপরই যানজট মুক্ত নগরীর উপর জোর দিয়েছিলেন। পুলিশ প্রশাসন ও সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে বসে মতবিনিময় করে তিনি সিলেটের রাজপথ থেকে ব্যাটারিচালিত রিকশা প্রত্যাহার করেন। নগরীর ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেন। তবে তার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন লালদিঘীরপাড় হকার্স মার্কেটে। সেখানকার সুযোগ-সুবিধা বাড়িয়ে হকারদের সেখানে নিয়ে যান। পাশাপাশি ক্রেতাদেরও লালদিঘীরপাড়ে যেতে ব্যাপক প্রচারণা চালায় প্রশাসন। এতে কিছুটা স্বস্তি নামে নাগরিক জীবনে।

 

Manual5 Ad Code