সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

Manual6 Ad Code

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউননবী বলেছেন, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে মা জাতিরা আপনাদের মেধা প্রজ্ঞা দক্ষতার মাধ্যমে সকল ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে যাচ্ছেন, এটা দেশ নারী সমাজের জন্য সত্যি গর্বের প্রশংসনীয় নারীরা একা এগিয়ে যেতে পারেন না, তাদের পেছনে পুরুষদের অবদান রয়েছে

Manual8 Ad Code

তিনি বলেন, সমাজের প্রতিকূলতা ও নানা বাধা অতিক্রম করে যেসব নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ, উদ্যোক্তা কার্যক্রম ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে চলেছেন, তারা সত্যিই অনুকরণীয়। তাদের অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অন্য নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

Manual4 Ad Code

তিনি বলেন, নারীদেরকে আরো স্বাবলম্বী করতে সরকারি ভাবে সহাযোগিতা অব্যাহত রয়েছে। তিনি নারী-পুরুষ সম্মিলিত ভাবে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করার আহবান জানান।

Manual4 Ad Code

বিভাগীয় কমিশনার ০৪ মার্চ (বুধবার) বেলা ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকল্পা একাডেমি মিলনায়তনে তৃণমুলের সংগ্রামী নারীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছর জীবনযুদ্ধে জয়ী নারীদের স্বীকৃতি প্রদানের জন্য ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট আয়োজিত সিলেটে বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ