সিলেটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

সিলেটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual6 Ad Code

সিলেটের মৌলভীবাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-৯ এর সিপিসি-২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) যৌথভাবে কুলাউড়া থানাধীন রবির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ধানসিড়ি রেস্টুরেন্ট এর মালিক আবু মোঃ নাসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করাসহ দোকানটি সিলগালা করা হয়। এছাড়া  আল মদিনা মিষ্টি ঘর এর মালিক আবুল বসরকে ৫০ হাজার টাকা  ও মেসার্স সুজন মিষ্টিঘর এর মালিক সুজন কুমার দেবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

Manual3 Ad Code