সিলেটে চলছে পুলিশের সাঁ*ড়াশি অ*ভিযান

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৬

সিলেটে চলছে পুলিশের সাঁ*ড়াশি অ*ভিযান

Manual2 Ad Code

আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। চলছে একমাসের সিয়াম সাধনা। পাশাপাশি ঈদকে আরও উৎসবমুখর করতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। নগরজুড়ে বলতে গেলে এখন আর পা ফেলারও জায়গা নেই। এ অবস্থায় চুরি ছিনতাই ঠেকাতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় হয়েছে সিলেট মহানগর পুলিশ। শুরু করেছে সাঁড়াশি অভিযান।

 

Manual3 Ad Code

শনিবার (৭ মার্চ) সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম সিলেটভিউর কাছে তাদের বিশেষ তৎপরতার বিস্তারিত তুলে ধরেন।

 

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় শতাধিক চোর, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন এসএমপি কমিশনার। তিনি জানান, ঈদের নিরাপত্তা নিশ্চিতে ৬০টি মোবাইল টিম কাজ করছে। এরসঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে আরও ৬টি টিম।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়া চোরাচালান ঠেকাতে বাড়ানো হয়েছে চেকপোস্টের সংখ্যাও। ৩টি স্থায়ী চেকপোস্টের সঙ্গে যোগ করা হয়েছে আরও ১২টি।

Manual8 Ad Code