সিলেটে সাথী খাতুন নি হ ত, সজিব আ হ ত

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬

সিলেটে সাথী খাতুন নি হ ত, সজিব আ হ ত

Manual6 Ad Code

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় সাথী খাতুন (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক সজিব মালাকার (২৪) আহত হয়েছেন।

Manual3 Ad Code

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন গাড়ুলিছড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার ৬ নম্বর কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের লতিফ সানার মেয়ে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ-এর ফেঞ্চুগঞ্জ উপজেলা অফিসে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে গাড়ুলিছড়া ব্রিজের সামনে পৌঁছালে সড়কে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সাথী খাতুন সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক সজিব মালাকারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রামচক গ্রামের ধনঞ্জয় মালাকারের ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। গাড়িটি (ঢাকা মেট্রো-ট ১৪-৯৯১১) আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code