জিজ্ঞাসাবাদে মিলল ইলিয়াস আলী গু মে র যোগসূত্র

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

জিজ্ঞাসাবাদে মিলল ইলিয়াস আলী গু মে র যোগসূত্র

Manual3 Ad Code

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদ করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম-সংক্রান্ত কিছু কানেকশন (যোগসূত্রতা) পাওয়া গেছে।  বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ দপ্তরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

Manual6 Ad Code

বিএনপি নেতা ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁর আর সন্ধান মেলেনি। অন্যদিকে আসামি শেখ মামুন খালেদ ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইর মহাপরিচালক ছিলেন।

Manual5 Ad Code

গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার শেখ মামুন খালেদকে ১৩ এপ্রিল দুই দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, মামুন খালেদকে ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিবি পুলিশও (গোয়েন্দা শাখা) তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। মামুন খালেদের কাছ থেকে ইলিয়াস আলীর গুম-সংক্রান্ত কিছু কানেকশন তারা পেয়েছেন।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ