ওসমানীনগরে মাসব্যাপী হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

ওসমানীনগরে মাসব্যাপী হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

Manual2 Ad Code

ওসমানীনগর, প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে মাসব্যাপী হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মঈনুল আহসান এর সভাপতিত্বে ও এমটি ইপিআই নিউটন ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি মো: মুর্শেদুল আলম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবাহক আহবাবুল হোসাইন আহবাবুল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাংবাদিক সাইফুর এম রেফুল, হারুন রশিদ। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা, আকিব হোসেন, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আরএমও অনন্যা জামান মুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন প্রমূখ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ