সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার

Manual8 Ad Code

সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

মিছিলে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, থানা বিএনপির নেতৃবৃন্দসহ মহানগরীর ৪২টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মী এবং মহানগর বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরী।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ প্রচার মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ